আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: যখন কিছু কিছু সংবাদ সূত্র এ খবর প্রচার করেছে যে, আলী আব্দুল্লাহ সালেহ চিকিত্সার জন্য সৌদি আরবে গমন করেছেন, তখন ইয়েমেনের যোগাযোগ মন্ত্রীর সহকারী এ সংবাদকে মিথ্যা আখ্যায়িত করে বলেছেন: সালেহ এখনও ইয়েমেন অবস্থান করছেন।
এ সূত্রসমূহ জোর তাগিদ দিয়ে জানিয়েছে যে, সালেহ চিকিত্সার জন্য সৌদি আরবে সফর করছেন, কিন্তু এটা জানা যায় নি যে, তিনি সর্বদার জন্য ইয়েমেন ত্যাগ করেছেন, নাকি অল্পদিনের জন্য। সৌদি আরবও এ সংবাদকে মিথ্যা বলে ঘোষণা দিয়েছে।
গতকাল ইয়েমেনের রাষ্ট্রপতি ভবনে রকেট হামলায় প্রেসিডেন্ট ‘আলী আব্দুল্লাহ সালেহ, প্রধানমন্ত্রী ‘আলী মাহমুদ মুজাবির’, স্পীকার, উপপ্রধানমন্ত্রী এবং ইয়েমেনের শীর্ষ স্থানীয় নিরাপত্তা উপদেষ্টাসহ ইয়েমেনের উর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তা আহত হন। এছাড়া এ হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে।
যদিও গতকাল বলা হয়েছিল যে, সালেহ নিহত হয়েছে, কিন্তু গতকালের শেষ সময়ে এক অডিও মেসেজে –যা ইয়েমেনের সরকারী চ্যানেল হতে প্রচারিত হয়- জানিয়েছেন যে, তিনি সুস্থ আছেন। আজকের রিপোর্টে বলা হয়েছে যে, সানয়া সামরিক হাসপাতালে চিকিত্সাধীন সালেহ’র অবস্থা আশংকামুক্ত।
কিন্তু রাষ্ট্রপতি ভবনে রকেট হামলা ও সালেহ’র আহত হওয়ার পর থেকে তাকে আর দেখা যায় নি।#